• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সু চিকে চিঠি দিলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা রোহিঙ্গা সংকটকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানিয়ে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে চিঠি দিয়েছেন। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতার ঘটনায় দালাই লামা উদ্বেগও প্রকাশ করেন।

চলমান রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে দেশটির স্টেট কাউন্সেলরের প্রতি চিঠিতে আহ্বান জানিয়েছেন দালাই লামা।

চিঠিতে সু চি ও তার সহযোগী নেতাদের শান্তি ও সংহতির চেতনায় দেশটির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সব অংশের মানুষের কাছে যেতে আবেদন জানিয়েছেন দালাই লামা।

সু চিকে চিঠি লেখার আগে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন দালাই লামা। তিনি রোহিঙ্গাদের ওপর হামলাকারীদের গৌতম বুদ্ধের পথ অনুসরণের আহ্বান জানান। দালাই লামা বলেন, মহামতী গৌতম বুদ্ধ অবশ্যই মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের সহায় হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ