• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বাকৃবিতে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

ঢাকা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথমবর্ষের ভর্তির আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগামী ৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের বাসভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় ভর্তি কমিটি।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৬-১৭ সালের এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৯ প্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি গতবারের মতো ৭০০ টাকা রাখা হয়েছে। ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আর আগামী ১৯ অক্টোবর পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

ওয়েবসাইটে ছবি, কোটার প্রার্থীদের প্রমাণপত্র আপলোড ও প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে মোট ১ হাজার ২০০ সিটের বিপরীতে ১২ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ দেয়া হবে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র Fx-১০০/৫৭০ মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাবজেক্ট চয়েস দিতে হবে। প্রয়োজনে মোবাইলে ০১৭৯৯৪৯৮০০১ এই নম্বরে অথবা Email: http://admission@bau.edu.bd যোগাযোগ করা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের http://admission.bau.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ