• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |

চিরিরবন্দরের জেএমবি দেলোয়ার মুন্সীকে আটক করেছে র‌্যাব

সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন মুন্সী (৩৯) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩।
আজ মঙ্গলবার সকালে তাকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড় নামক স্থান থেকে আটক করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১’র মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬ (১)/৭/৮/৯ ধারায় থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ১৭। দেলোয়ার দীর্ঘ ৬ মাস ধরে পলাতক ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ