বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নারী মাদক ব্যবসায়ি জলি বেগমকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউপির দক্ষিন শিবপুর সাকোয়াপাড়া গ্রাম হতে তাকে আটক করা হয়। এ সময় পুলিশ তার কাছ হতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। জলি দক্ষিন শিবপুব সাকোয়াপাড়ার আঃ জলিলের কন্যা।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, জলি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।