• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

রংপুরে সাকিব আল হাসানের ক্রিকেট কথন ও কর্মশালা অনুষ্ঠিত

গোলাম মুর্ত্তজা, বেরোবি: আজ বুধবার (১৩ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় বিশ্ববিদ্যালয়ের ১নং মাঠে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট কথন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্মশালা অনুষ্ঠানের সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিটিএফও, বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ ব্যক্তিবর্গ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল এবং রংপুর জেলা পরিষদ ক্রিকেট দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে রংপুর জেলা পরিষদ দলের টিম ম্যানেজার হিসেবে রাশেক রহমান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের টিম ম্যানেজার হিসেবে সাকিব আল হাসান দায়িত্ব পালন করেন। খেলা শেষে সাকিব আল হাসান খেলোয়ারদেরকে ক্রিকেট বিষয়ক বিভিন্ন দিক শেখান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ