• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

খানসামায় যুবলীগ নেতার অফিস থেকে ফেনসিডিল উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম সবুজের অফিস থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সবুজের পিতা আলহাজ্ব বছির উদ্দিনের সহায়তায় এসব ফেনসিডিল উদ্ধার করে ইউপি সদস্য ও এলাকাবাসী।
গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় সাড়ে ৯টায় সবুজের পিতা উপজেলার কাচিনীয়া বাজারস্থ যুবলীগ অফিসে ফেনসিডিল থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ইউপি সদস্য আব্দুস সালাম সহ এলাকাবাসীকে খবর দেন। তারা এসে সবুজের অফিস ঘেরাও করে এবং সবুজকে আটকে রেখে থানায় খবর দেয়। এ সময় ঘটনা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যায় সবুজ।
উদ্ধারকৃত ফেনসিডিলের বোতল ইউনিয়ন পরিষদে জমা দেয় এলাকাবাসী। পরে রাত ১২ টার দিকে পুলিশ এসে বোতলগুলো থানায় নিয়ে যায়। এরপর রাতে সবুজের বাসায় অভিযান চালালে তাকে পাওয়া যায় নি।
এ ব্যাপারে খানসামা থানার দায়িত্ব প্রাপ্ত এসআই মো. দেওয়ান জিয়াউর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সবুজের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ