• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

বিরামপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্ত

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): সারাদেশের ন্যায় বিরামপুর উপজেলায় বিগত কয়েকদিন আগে শুর হয় ভোটার তালিকা হালনাগাদের কাজ। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। এবার উপজেলায় ৩ হাজার ৫’শ ৭ জন নতুন ভোটার তালিকায় যোগ হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাদপড়া ভোটারদের তালিকা হালনাগাদ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান জানান, বর্তমানে উপজেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৫ জন। এ বছর অত্র উপজেলায় নতুন ভোটার ৩ হাজার ৫’শ ৭ জন। ২০০০ সালের ১ জানুয়ারী বা তার আগে যারা জন্মগ্রহন করেছে তারাই কেবল নতুন ভোটার তালিকায় নাম লেখাতে পেরেছে। এছাড়াও যারা মৃত্যু বরণ করেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এসব তথ্যের জন্য তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন। আর এই কাজের জন্য উপজেলার ৭টি ইউনিয়নের জন্য ৫৮ জন তথ্যসংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার নিয়োগ করা হয়।
তিনি আরো জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ আরো গতিশীল করার জন্য উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মাইকিং করা হয়, যাতে করে মানুষ এই কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ