• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

রৌমারীতে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সৈনিকেদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে স্বাক্ষী না দেওয়া আব্দুর রাজ্জাক নামের এক মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় ভুয়া মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্টু। এ ঘটনায় রৌমারী থানায় অভিযোগ দিলেও মামলা রেকর্ড না করায় মানব বন্ধন করেছে রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও অবসর প্রাপ্ত সৈনিকেরা।
শুক্রবার দুপুরে রৌমারী প্রেসক্লাবের সামনে ডিসি সড়কে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আব্দুল হামিদ খান, আব্দুল হাসেম, আব্দুল মান্নান হিরো, আব্দুল মজিদ প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্টুকে গ্রেফতার করে বিচারে মধ্যমে শাস্তির দাবি জানান। তানাহলে কঠোর কর্মসূচী হাতে নেওয়া হবে বলে হুশিয়ারী দেন মুক্তিযোদ্ধারা।
গত ২৭ মে রৌমারী উপজেলায় মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে ভুয়া মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্টুর পক্ষে স্বাক্ষী না দেওয়ায় গত ৩১ আগষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায় আমিনুল ইসলাম মন্টু। ঐদিন রাতে থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড করেনি রৌমারী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ