• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

সৈয়দপুরে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্প নগরীর সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় আতাউর রহমান (২৪) নামে এক শ্রমিক ঘটনাস্থলে মারা গেছে।  আজ রোববার বেলা দুইটার সময় শহরের বঙ্গবন্ধু সড়কে ওই দূর্ঘটনা ঘটে। নিহত আতাউর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারের ডাঙ্গাপাড়ার মহির উদ্দিনের পুত্র।

এ ঘটনায় লিটন (২২) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেংমারী পাড়ার সিরাজুল ইসলামের পুত্র।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ