• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

সৈয়দপুর বাইপাস সড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত-৩

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কে পাথর বোঝাই দুই ট্রাকের সংঘর্ষে  ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার রাত সোয়া একটার দিকে মহাসড়কের ধলাগাছ নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মারুফ নামের পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৮৭৯) বিকল হয়ে পড়লে মহাসড়কে দাঁড় করিয়ে ট্রাকের চালক ও তার সহকারী যান্ত্রিক ত্রটি সারানোর চেষ্টা করছিল।  ওই সময় অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮৩৩) পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। দাঁড়িয়ে থাকা ট্রাকের নিহত চালক ও হেলপার নীলফামারী জেলার ডিমলার দুলাল হোসেন (৪০) ও আতিকুল ইসলাম (২৭) এবং অপর ট্রাকের হেলপার নিহত বাবুর (২৮) বাড়ী গাইবান্ধা সদরে বলে জানা গেছে।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, নিহতের পরিচয় মিলেছে। তাদের পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ