কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি ডাকঘর পাড়া এলাকার ছোট পাইয়ের ছেলে জামিনুর রহমান (২৫) সকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এলাকাবাসী তাকে পুকুরে হাবুডুবু খাওয়া দেখে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছার আগেই জামিনুর রহমানের মৃত্যু দেহ উদ্ধার করে এলাকাবাসী। সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু ঘটনার বিষয় নিশ্চিত করেন।