• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

নীলফামারীতে বিষপানে যুবকের আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষপানে আত্বহত্যা করেছে এক স্বামী। নিহত মমিনুর রহমান (২৬) জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী বাশদহ গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

আজ সোমবার দুপুরের পর জেলার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানা যায়, মমিনুরের সংসারে অভাবের কারনে তার স্ত্রীর সাথে প্রায়শই পারিবারিক কলহ চলে আসছে। এরই জেরে আজ সোমবার সকালে সে বিষপান করলে এলাকাবাসী তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কারিমুল ইসলাম নাবিল বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ