অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গেজেটপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ’৩০ প্রধান ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোঃ বকুল নামের ফেসবুক একাউন্টে থেকে ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার ফুলবাড়ী উপজেলার বেসরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ সভা করেছে।
দুপুরে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আজিজার রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা শিক্ষক সমিতির নেতা রিয়াজ শহিদ সরকার, কুড়িগ্রাম জেলা শিক্ষক সমিতির নেতা আব্দুল্লাহ হেল বাকী, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ, সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির নেতা কামরুজ্জামান খন্দকার বকুল, শফিকুল ইসলাম প্রমূখ।
ফুলবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আব্দুল জলিল (৩৫) নামে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফুলবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শিমুলবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০১২ সালের ভ্রাম্যমাণ আদালতের মিস আপিল মাদক মামলা নম্বর-১৫/১২ এর ১ বছরের সাজা প্রাপ্ত আব্দুল জলিল দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।