• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

‘সু চি একজন মিথ্যাবাদী’

সিসি নিউজ : রোহিঙ্গা জনগোষ্ঠী বাস করে এমন গ্রামগুলোর অধিকাংশই সুরক্ষিত আছে। মিয়ানমারের নেত্রী অং সান সু চির এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা। আজ মঙ্গলবার নিজ দেশে বিষয়টি নিয়ে ভাষণ দেন সু চি। সেখানে তিনি কূটনীতিকদের মিয়ানমার পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
সু চির ভাষণের পর রোহিঙ্গাদের প্রতিক্রিয়া জানতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে কথা বলে বার্তা সংস্থা ইউএনবি।
আবদুল হাফিজ নামে এক রোহিঙ্গা জানান, রোহিঙ্গারা সু চিকে একসময় বেশ বিশ্বাস করত। কিন্তু এখন সু চি একজন ‘মিথ্যাবাদী’। তিনি জানান, রোহিঙ্গারা অন্যান্য সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি দুর্দশায় আছে।
তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়, তবে সু চির উচিত ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া। যদি রোহিঙ্গারা ভুল প্রমাণিত হয়? তবে বিশ্ব যদি সিদ্ধান্ত নেয় সাগরে ঠেলে দিয়ে আমাদের মেরে ফেলার তা আমরা মেনে নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ