• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরের উত্তরা আবাসন থেকে সেফহোম পলাতক কিশোরী উদ্ধার

সিসি নিউজ: রাজশাহী সেফহোম থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরীর একজনকে উদ্ধার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজের নেতৃত্বে একদল পুলিশ ঢেলাপীর উত্তরা আবাসনের নিজ বাড়ি থেকে সুমি আক্তার (১৬) নামের ওই কিশোরীকে উদ্ধার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে বলেন, উদ্ধারের পর ওই কিশোরীকে প্রথমে সৈয়দপুর থানায় নেয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।

সেফহোমের উপ-তত্বাবধায়ক লাইজু রাজ্জাক জানিয়েছেন, পলাতক আরেক কিশোরীর নাম তানজিলা আক্তার মুন্নি (১৬)। রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালি গ্রামে তার বাড়ি। এই কিশোরীর সন্ধানে তার বাড়িতে গিয়েছেন সমাজসেবার কর্মকর্তারা। কিন্তু তাকে পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল সিসি নিউজকে বলেন, রাজশাহী সেফহোম থেকে পালানো দুই কিশোরীর মধ্যে সুমীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে সেফহোম কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে রাজশাহী জেলার পবা উপজেলার বায়া বাজারে অবস্থিত রাজশাহী সেফহোমের বাথরুমের পেছনের জানালার গ্রিল ভেঙে এই দুই কিশোরী পালিয়ে যায়। এরপর এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ