• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে স্টুডেন্ট বাস সার্ভিস

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে স্টুডেন্টদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে বাস চালু উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ডা: আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা: অমলেন্দু ঘোষ, উপ-প্রকল্প পরিচালক ডা: নুরুল আমিন, সহযোগী অধ্যাপক সর্দার খায়রুল বাশার, ডা: আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, ডা: লিয়াকত আলী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত গ্রীণ চাষী ইদ্রিস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্মচারী পরিষদের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ফাহিম হাসানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অধ্যক্ষ ডা: আবদুল হাই জানান, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অধিন প্রকল্পের অর্থায়নে এ বাসটি চালু করা হয়েছে। এখন থেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বর থেকে সকাল সাড়ে ৭ টায় প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে। ভবিষ্যতে কর্মচারী ও শির্ক্ষার্থীদের জন্য আরও বাস ক্রয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ