ব্রাহ্মণবাড়িয়া : কর্মক্ষেত্রের একর পর এক সফলতা ও কৃতিত্ব অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সর্বশেষ শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য চট্টগ্রাম বিভাগের সেরা ইউএনও হিসেবে জাতীয় শিক্ষা পদক – ২০১৭ এর জন্য নির্বাচিত হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। গত ১৩ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শামছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে নিশ্চিত করা হয়। এর পূর্বে গত ২৯ আগষ্ট সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ১১ জন শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস গত ২৩ জুলাই জনপ্রশাসন পদক ২০১৭ , বিগত ২০১৬ সালের ৭ ডিসেম্বর উদ্ভাবনী উৎসাহীকরণ সম্মাননা ২০১৬ সহ বিভিন্ন পদক তিনি লাভ করেন। সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ জানান, জান্নাতুল ফেরদৌস সদর উপজেলায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এর বিষয়ে কাজ শুরু করেন। তিনি পর্যায়ক্রমে সদর উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের সব কয়টিতেই মিড ডে মিল চালু করেন। সকল বিদ্যালয়ে সঠিক মাপের এবং সঠিক রং এর জাতীয় পতাকা প্রদান করেন, ঝরে পড়া রোধে মা সমাবেশ, অভিভাবক সমাবেশসহ এক যোগে সবকয়টি বিদ্যালয়ে বৃক্ষরোপন কার্যক্রম করেন। শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে বিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদ এর সাথে সভা করা, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এছারাও তিনি স্থানীয় দৈনিক গুলোতেও নিয়মিত শিক্ষা সংক্রান্ত বিষয়ের উপর ফিচার লিখেন। এসব কাজের জন্য তিনি চট্টগ্রাম বিভাগের সেরা ইউএনও হিসেবে জাতীয় শিক্ষা পদক ২০১৭ এর জন্য নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হিজরা জনগোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানা ধরণের প্রশিক্ষণ ও আয়ের স্থায়ী ব্যবস্থাকরনের জন্য উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস গত ২৩ জুলাই জনপ্রশাসন পদক ২০১৭ লাভ করেন। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে শ্রেয়তর উপজেলা হিসেবে তিনি বিগত ২০১৬ সালের ৭ ডিসেম্বর উদ্ভাবনী উৎসাহীকরণ সম্মাননা পদক ২০১৬ লাভ করেন। গত ১৮ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ট পোর্টালের জন্য সদর উপজেলা ওয়েব পোর্টাল জেলার শ্রেষ্ট কৃতিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতিস্বরুপ সনদপত্র ও একই মেলায় উপলোর ইমিভিশন টিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শ্রেষ্ট উপজেলা টিম হিসেবে স্বীকৃতিস্বরুপ সনদপত্র লাভ করেন। ২০১৬ সালের ৩ জানুয়ারী জান্নাতুল ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর পূবে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকতা।