• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |

লাকসামে সেপটিক ট্যাংকে তরুণীর বস্তাবন্দি লাশ

সিসি ডেস্ক: কুমিল্লার লাকসামে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংকি থেকে আইরিন আক্তার (১৮) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল ৩টায় কোঁয়ার পশ্চিম পাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংকে ওই তরুণীর বন্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আইরিন আক্তার উপজেলার বাকই ইউনিয়নের কোঁয়ার গ্রামের রুস্তম মিয়ার মেয়ে।

জানা যায়, আইরিন আক্তার বরইগাঁ স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছিল। তার পরিবার দরিদ্র হওয়ার কারণে সে আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। তিনি গত ৩দিন ধরে নিখোঁজ ছিলেন।

ধর্ষণ শেষে হত্যা করে তাকে সেপটিক ট্যাংকে লাশটি গুম করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী ।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ