• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে বাংলাদেশ পুলিশের এক সদস্য ( এএসআই) সশস্ত্র মোঃ রহমত আলী (৩৮) আত্মহত্যা করেছেন। নিহত রহমত আলী উপজেলার তারানগর গ্রামের আলহাজ্ব গয়ের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবেগের বসতবর্তী হয়ে গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সবার অজান্তে বাড়ির পাশে নদীর ধারে একটি আম গাছের ডালের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা বলেন, আত্মহত্যার খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ