• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

সৈয়দপুরে ছিনতাইয়ের কবলে গ্লোবাল হেলথ্ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ছিনতাইয়ের কবলে পড়েছে মেহেদি হাসান (২৫) নামে গ্লোবাল হেলথ্ কোম্পানীর একজন বিক্রয় প্রতিনিধি। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের ঢেলাপীর-সিপাইগঞ্জ সড়কের শ্যাম দীঘির পাড় নামক স্থানে ওই ঘটনা ঘটে।

সূত্র মতে, শিশুদের খাদ্য তৈরী প্রতিষ্ঠান গ্লোবাল হেলথ্ লিমিটেডের নীলফামারী জেলার বিক্রয় প্রতিনিধি মেহেদি হাসান বিভিন্ন হাট-বাজার ঘুরে সর্বশেষ চওড়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে ওই সড়ক দিয়ে সৈয়দপুর শহরে ফিরছিলো। সন্ধ্যা ৭টার দিকে ঢেলাপীর-সিপাইগঞ্জ সড়কের শ্যাম দীঘির পাড়ে পৌছালে পিছন দিক থেকে দুইটি মোটরসাইকেলে ৫জন ছিনতাইকারী দ্রুত বেগে এসে তার গতিরোধ করে। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নগদ প্রায় ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় মেহেদি হাসান তার মোটরসাইকেলের চাবি দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ভাবে মারডাং করে দ্রুত সটকে পড়ে।

পরে পথচারীরা অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত মেহেদি হাসানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন মেহেদি সিসি নিউজকে জানান, সে সৈয়দপুর শহরের কাজীপাড়ার জনৈক হাজী নুরু হকের বাসায় ভাড়া থাকে। সে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মগিয়া পাড়ার হানিফ শেখের পুত্র। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিনতাইকারীদের বয়স ত্রিশের নীচে হবে। তাদের মধ্যে একজন অন্যজনকে শফিকুল অথবা শরিফুল নামে ডাক দিয়েছিল।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, আহত মেহেদি হাসানের গাড়ীটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ