রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম এবারও রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
শিক্ষায় বিশেষ অবদান রাখায় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে বৃহস্পতিবার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারকে বিভাগীয় শ্রেষ্ঠ ইউএনও হিসাবে মনোনীত করা হয়। গত ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ কর্তৃক ইউএনও রফিকুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করেন। ওই সাক্ষৎকারে রংপুর বিভাগের ৫৬টি উপজেলার ইউএনওগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সনে শিক্ষায় তিনি বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেন। প্রেসক্লাব রাজারহাটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছে।

উৎস: ফেসবুক থেকে Chanchal Bhowmik