• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- সলেমানপুর গ্রামের গোলাম মোস্তাফার মেয়ে মাধুরী খাতুন (৮) ও তার ছেলে মাহাবুর রহমান (৬)। তারা মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির হোসেন চৌধুরী জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে মাহাবুর গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এ সময় ভাইকে বাঁচাতে মাধুরী পুকুরে নামলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ