• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্ধোধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করেন। এ সময় প্রধান অতিথী মো: গোলাম রব্বানী তার স্বাগত বক্তব্যে তিনি বলেন, শুধু মুখস্থ কিংবা ফলাফল নিভর শিক্ষা নয় বরং গুণগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে অংশগ্রহনের মধ্য দিয়ে যুগোপযোগী ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক এবং নৈতিকতা সম্পন্ন কাঙ্খিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে নিরলসভাবে কাজ করছে আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। এছাড়া তিনি প্রতি বছরের ন্যায় এবারো বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ আয়োজনে ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরনা ও উৎসাহিত করা ও ২০১৬ সালে জাতীয় পুরস্কার অর্জন করায় স্কুলের অধ্যক্ষ মো: মিজানুর রহমানকে ধন্যবাদ জানান।
এ সময় আমেনা-বাকি রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মো: সামসুল হক, অধ্যক্ষ মো: মিজানুর রহমানসহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন । বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন,চিরিরবন্দর পাইলট স্কুল,চিরিরবন্দর বালিকা স্কুল,দারুল ফালা আলিম মাদ্রাসা, জগৎনাথ পুর উচ্চ বিদ্যালয়, ড্যাফডিল রেসিঃ স্কুল ও এ-জেট রেসিঃ স্কুলের ২৭০ জন ছাত্র-ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ