• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বদরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে আরিফুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোদ্দবাগবাড় হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সে খোদ্দবাগবাড় এলাকার ওয়ারেছ আলীর পুত্র।

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান সে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ