• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

পীরগঞ্জের দুটি ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

পীরগঞ্জ (রংপুর) : পীরগঞ্জে কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ৩ ইউনিয়নে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববারের নির্বাচনে সরকার দলীয় নৌকা প্রতিক নিয়ে ২ জন ও ১জন ঘোড়া (স্বতন্ত্র) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন- রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল চৌধুরী ৪ হাজার ৫’শ ১৫ ভোট পেয়ে (ঘোড়া প্রতিক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আ’লীগের রেজাউল করিম নান্নু (নৌকা প্রতিক), তার প্রাপ্ত ভোট সংখ্যা- ৪ হাজার ১১।

পীরগঞ্জ (সদর) ইউনিয়নে আ’লীগের নুরুল ইসলাম ময়না মাষ্টার (নৌকা প্রতিক) ৭ হাজার ২০ ভোটে পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোস্তাফিজার রহমান (আনারস প্রতিক) পেয়েছেন ৫ হাজার ৭শ’ ২৪ ভোট।

রামনাথপুর ইউনিয়নে আ’লীগের সাদেকুল ইসলাম সাদেক মাষ্টার (নৌকা প্রতিক) ১০ হাজার ৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম (ঘোড়া) প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১’শ ৫৫ ভোট।

৩টি ইউনিয়েনের ৩৪টি ভোট কেন্দ্রে ৪৩ হাজার ৮’শ ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা আসনে ৪৫ জন ও সাধারণ সদস্য পদে ১’শ ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ