• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

চিরিরবন্দরে কৃষি বিভাগের উদ্যোগে তাল বীজ রোপন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর চিরিরবন্দরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশেষ কর্মসূচির আওতায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন গ্রামে তাল বীজ রোপন কর্মসূচি পালিত হচ্ছে। যেহেতু তালগাছ বর্জ্য নিরোধক এবং পরিবেশের দূষণের কবল থেকে রক্ষা করে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় চলতি ২০১৬-১৭ইং অর্থবছরে চিরিরবন্দর উপজেলায় ৩৬০০টি তাল বীজ রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চিরিরবন্দরে আউলিয়াপুকুর, ফতেজংপুর, ভিয়াইল, সাইতাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২০ কি:মি সড়কের ২ পাশে ৫০০ টি তাল বীজ আনুষ্ঠানিক ভাবে রোপন করা হয়। এ সময় আউলিয়াপুকুর উপ-সহকারী কৃষি কর্মকতা মোছা: শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো:মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান মো: হাসিবুল হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক-কৃষাণীসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। এ সময় কৃষি অফিসার মো:মাহমুদুল হাসান বলেন, উপজেলার সর্বস্তরের মানুষকে কৃষি বিভাগের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিটি বসত-বাড়িতে একটি করে হলেও তাল বীজ রোপনের জন্য অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ