• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

দেবীগঞ্জে ফ্রি স্থাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার মধ্যে চলমান ট্রাকটর, হেলপারদের বিনামূল্যে দিনব্যাপী ফ্রি স্থাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান ও এদের নিয়ে ”সোনালী ডে ” বার্ষিক মত বিনিময় সভা বুধবার উপজেলার কালুর হাট বাজার মাঠে অনুষ্ঠিত হয়। এসিআই মোটরস কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেলস অফিসার শামীম আহম্মেদ প্রধান। অন্যদের মধ্যে সার্ভিস ইন্জিনিয়ার নরেন্দ্র নাথ রায়, রিজিওনাল সার্ভিস অফিসার হাসানুর জামান প্রমুখ বক্তব্য রাখেন। ডাঃ আক্তার হোসেন আগত ১২০ জন ট্রাকটর চালক ও হেলপারদের প্রাথমিকভাবে স্থাস্থ্য পরীক্ষা করে প্রত্যেককে ১০টি করে নিউট্রিভিট ভিাটামিন সি, ১০টি এক্যেল, ১০টি জেলড্রিন, ৪টি সিনট্রিল ও ২টি ওরাল স্যালাইন বিনামূল্যে প্রদান করেন। এদিকে মত বিনিময় সভা ও স্থাস্থ্য সেবা প্রদানের পর মটরস কোম্পানী ৭০টি ট্রাকটদের ফ্রি সার্ভিসিং করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ