• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

কুড়িগ্রামে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার চর মাধবরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে দূর্ণীতি ও উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী অবিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পত্র বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক,বংপুর বরাবর দাখিল করা হয়েছে।
অভিযোগ পত্রে প্রকাশ, উক্ত প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিন চলতি বছরের জানু’১৭ থেকে জুন’১৭ ইং পর্যন্ত উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের নাম্বার ব্যাবহার না করে সু-কৌশলে অন্য মোবাইল নাম্বারের এম ক্যাশ লিষ্ট দিযে প্রায় ৫০ জন শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়াও স্কুলের উন্নয়ন কাজ না করে দূর্ণীতির মাধ্যমে স্কুলের সভাপতির সাথে যোগসাজসে স্লিপের মাধ্যমে ৪৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। উপরন্ত তার বিরুদ্ধে ক্লাস না নেয়া ও প্রতিবাদকারীদের সাথে অসৌজন্য মূলক আচরনেরও অভিযোগ উঠেছে। জানা গেছে,এই প্রধান শিক্ষিকার দূর্নীতি ও দ্বায়িত্ব অবহেলার কারনে স্কুলের উন্নয়ন কর্মকান্ড সহ স্কুলের শিক্ষার মান নি¤œ পর্যায়ে এসে ঠেকেছে। তার যোগদানের পর থেকে আজও অবধি স্কুলের কোন উন্নয়ন সাধিত হয়নি। এলাকাবাসী জানায়,এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করা না হলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে।
তাই এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দূর্ণীতিবাজ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকার ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদনের মাধ্যমে জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ