• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

কক্সবাজারে ট্রলারডুবিতে ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার : কক্সবাজারের ইনানী সৈকত এলাকায় বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১০ শিশুসহ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে আজ বৃহস্পতিবার বিকালে জালিয়াপালং ইউনিয়নের ইনানি সৈকতের পাতুয়ারটেক নামক স্থানে পৌঁছালে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে অন্তত অর্ধশত রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) স্থালিন বড়ুয়া জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পাটুয়ারটেকে নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত শিশু ও নারীসহ ১৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ