• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

নীলফামারীতে অগ্নিদ্বগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: অগ্নিদ্বগ্ধ হয়ে নীলফামারীতে এনামুল হক(৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের পুলেরহাট নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহত এনামুল সেখানকার নুর ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে আগুন ছড়িয়ে পড়ে এনামুলের বাড়িতে। আগুনে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে গরু, ছাগল ও রক্ষিত মালামাল বের করতে গিয়ে ঘরেই অগ্নিদ্বদ্ধ হয়ে মারা যান তিনি।
ফায়ার সার্ভিস নীলফামারী অফিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো গেলেও তাকে (বাড়ির মালিককে) বাঁচানো যায়নি।
অগ্নিকান্ডে ৬টি বসত ও ১টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। ৫লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কুন্দপুকুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী জানান, নিহত এনামুল কীটনাশক ব্যবসা করতেন। তিনি বলেন, পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ