• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

মুসলমানদের বিরুদ্ধে ফেসবুকে ষড়যন্ত্র

সিসি ডেস্ক: রাশিয়া থেকে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে গত মার্কিন নির্বাচনের সময় সন্দেহজনক কর্মকান্ড চালানোর অভিযোগ উঠেছে। একটি মুসলিম সংগঠনের নামের ওই ভুয়া পেজটিতে বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়েছে।

ইউনাইটেড মুসলিম অব আমেরিকা নামের ওই পেজটিতে দুই লাখ ৬৮ হাজার ফলোয়ার রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় পেজটি থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বিপক্ষে যায় এমন প্রচারণা চালানো হয়। হিলারি আলকায়েদা ও আইএসকে সৃষ্টি করেছেন এবং তহবিল ও অস্ত্র জোগান দিচ্ছেন বলে প্রচারণা চালানো হয়। এ ছাড়া সিনেটর জন ম্যাককেইন আইএসের তহবিল সংগ্রহে সহযোগিতা করছেন এবং ওসামা বিন লাদেন সিআইএর সাথে যড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলেও প্রচারণা চালানো হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ডেইলি বিস্টের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

পেজটি থেকে এমন সব বিষয় পোস্ট করা হতো, যা দেখলে মনে হতো মুসলিমদের পক্ষে বলা হচ্ছে। কিন্তু এর নেপথ্যে ছিল হিলারি ক্লিনটনকে মুসলিমপন্থী বা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হিসেবে উপস্থাপন করা। এসব পোস্টের প্রায় সবই ছিল ভুয়া খবর। যেমন- জন ম্যাককেইনকে নিয়ে দেয়া একটি খবরে বলা হয়েছিল, সিরিয়ার উদ্বাস্তুরা আইএস তৈরি করেনি… আমি করেছি। এ ছাড়া অরল্যান্ডোর নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর গ্রুপটির নামে একটি ভুয়া ফেসবুক ইভেন্টও খোলা হয়েছিল, যার শিরোনাম ছিল- হিলারিকে সমর্থন করে, আমেরিকার মুসলিমদের রক্ষা করে।

অসমর্থিত সূত্রে ডেইলি বিস্ট জানতে পেরেছে, ওই ভুয়া গ্রুপটির একটি টুইটার অ্যাকাউন্ট ও ৭১ হাজার ফলোয়ার যুক্ত একটি ইনস্টাগ্রাম পেজও ছিল। আর এ সবই চালানো হতো রাশিয়া থেকে। তবে ইউনাইটেড মুসলিম অব আমেরিকা নামে দেশটির মুসলিমদের যে সংগঠন রয়েছে, তাদের সাথে এই ফেসবুক পেজটির কোনো সম্পর্ক নেই। তাদের অন্য নামে ফেসবুক পেজ রয়েছে বলে ডেইলি বিস্টকে জানিয়েছেন সংগঠনটির সভাপতি। বিষয়টি নিয়ে তারা আইনজীবীদের সাথে আলোচনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এমন এমন কিছু কর্মকান্ড শনাক্ত করেছেন, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, বর্ণবাদ ও সমকামীদের অধিকার নিয়ে প্রচারণা চালিয়েছে। সম্ভবত এগুলো রাশিয়া থেকে করা হয়েছে। মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার সাংবাদিকদের বলেন, মানুষকে প্রভাবিত করার বেশ কিছু কাজের প্রমাণ পেয়েছি আমরা।

 

উৎসঃ   নয়াদিগন্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ