সিসি নিউজ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার মানব সম্পদ উন্নয়ণ (এইচআরডি) বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম ওরফে রুবেল (২২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর সদরের সিও বাজারের ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী জেলা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু বক্করকে (২০) সাথে নিয়ে মটরসাইকেল যোগে সাংগঠনিক কাজে রংপুরে যাচ্ছিলেন শরিফুল ইসলাম। সিও বাজারের হাজীপাড়া নামক স্থানে পৌছালে নীলফামারীগামী সার বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় শরিফুল ইসলাম। এতে গুরতর আহত হয় আবু বক্কর। স্থানীয়রা আহত বক্করকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। নিহত শরিফুল ইসলাম নীলফামারী সদরের হাড়োয়া গ্রামের আব্দুল গনির পুত্র। সে নীলফামারী সরকারী কলেজের অনার্সের শিক্ষার্থী বলে সহকর্মীরা জানিয়েছেন।
পুলিশ সার বোঝাই ট্রাকটিকে আটক করেছে। তবে এর চালক পুলিশ আসার আগেই সটকে পড়েছে।