• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২৫

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রীজ নামক স্থানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ঠাঁকুরপাড়া ও মাছুয়াপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের নিজ নিজ প্রতিমা বিসর্জন দিতে চান্দিয়ার ব্রীজ সংলগ্ন খালে যায়। সেখানে উভয় পক্ষের মধ্যে আগে ও পরে প্রতিমা বিসর্জন দেয়া নিয়ে বাকবিতন্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত: ২৫ জন আহত হয়। এদের মধ্যে গুরতর আহত প্রতিমা রানী (৪০), কামিনী বালা (৪৫), সিন্ধু বালা (৩৫), নদী রানী (৩), কনক (২২), রতন বিশ্বাস (২৫), স্বপন (২৫), তুষার (২২), করুনা বালা (৪০), দেবাশীষ (৬০), চন্দ্র বিশ্বাস (২০) ও রত্না রানীকে (৩০) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভতি করা হয়েছে। তবে একটি সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নয়, জমি নিয়ে বিরোধের জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ