সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। মাছুয়াপাড়ার পূজা মন্ডপ কমিটির দেবাশীষ রায় নিজে বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম মামলার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, শনিবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রীজের একটি খালে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঠাঁকুরপাড়া ও মাছুয়াপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে শিশু ও নারীসহ অন্ততঃ ২৫ জন আহত হয়। এদের মধ্যে গুরতর আহত ১২ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।