• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

কাহারোলে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: উৎপাদনশীলতা- উন্নয়নের চাবিকাঠি “টেকসই উন্নয়ন ও প্রবুদ্ধির জন্য উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ অক্টোবর দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুর হাসান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস প্রমুখ। আলোচনা সভায় উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ