কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৫শ বন্যা দুর্গত পরিবারের মাঝে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করেছে সামাজিক উন্নয়ন সংগঠন শাদমান উন্নয়ন সংঘ।
সোম ও মঙ্গলবার দুইদিনে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াইহাট এলাকায় ৫টি ক্যাম্পের মাধ্যমে মোট ৫শ পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরন, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন, উচ্চতা ও বিএমআই নির্ণয় করে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাদমান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা শামীম সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাদমান উন্নয়ন সংঘের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক একরামুল হক সাগর, প্রচার সম্পাদক আসাদসহ সকল সদস্য।
উল্লেখ্য ২০১৪ সাল থেকে শাদমান উন্নয়ন সংঘের সদস্যরা বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন।