• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোক র‌্যালি

মুতাসিম বিল্লাহ পাপ্পু, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ্যস্টেট শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-অর-রশিদের মৃত্যুতে শোক র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। র‌্যালী শেষে রুহের মাগফিরাত কামনা করে কোন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তারা শোক র‌্যালিতে অংশ গ্রহণ করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে পৌঁছলে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধক্য অধ্যাপক ড. সেলিম তোহা র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

এছাড়াও শোক র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের একাংশের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিন, সাবকে ছাত্রলীগ নেতা এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি শামসুজ্জোহা, আলমগীর হোসেন খান, কেরামত আলী, পিন্টু লাল দত্ত, মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্ত-কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

এদিকে যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক এই নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

উল্লেখ্য, সাবেক এই ছাত্রনেতা ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ সেপ্টেম্বর সকাল ৯টায় কুষ্টিয়ার সনো হাসপাতালে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ