কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় মহা ধুমধামে আগাম রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে। ৫ অক্টোবর উপজেলার কান্তজীউ মন্দিরের পার্শ্বে কৃষক মসফুল আলমের জমিতে আগাম জাতের কোটরাপাড়ী ধান কর্তন করা হয়। খরিপ-২ আগাম জাতের রোপা আমন ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে ধান কর্তন করেন, মোঃ আবুল হাশিম অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ উইং খামার বাড়ি ঢাকা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) দিনাজপুর অঞ্চল মাহবুবুর রহমান, উপ-পরিচালক দিনাজপুর মোঃ গোলাম মোস্তফা, উপ-পরিচালক ঠাকুরগাঁও, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মজিবর রহমান সরকার, উপ-সহকারী কর্মকর্তা মোঃ কালাম হোসেন, বুলবুল আহমেদ, অরুন কুমার রায়, কমল কৃষ্ণ রায়, মোঃ রহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম জানান, এই আগাম জাতের কোটরাপাড়ী ধান একরে ৭২ মন ফলন হয়েছে। ১১০ দিনে এই ধান কৃষকরা ঘরে তুলতে পারে এবং খরচও কম, উৎপাদনও বেশি।