• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুরে গৃহস্থলি বর্জ্য অপসারণের উদ্বোধন

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকারে আরবান স্যানিটেশ এন্ড ওয়াটার এড ভান্সমেড (উষা) প্রকল্পের উদ্যোগে ১১নং ওয়ার্ডে গৃহস্থলি পর্যায়ে কঠিন বর্জ্য অপসারণ বিষয়ক কার্যক্রমের উদ্বোধন করা হয়। ওয়াটার এড বাংলাদেশ এর অর্থায়নে এস.কে.এস সৈয়দপুর শাখা আয়োজন করে। বৃহস্পতিবার সকালে পৌর চত্ত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্র দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর মহা বিদ্যালয়ের সাবেক উপাধক্ষ্য মনসুর আলী, প্যানেল মেয়র ১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র ২ শাহিন আকতার শাহিন, সাংবাদিক আমিনুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির, কাউন্সিলর আব্দুল খালেক সাবু, কাজী জাহানারা, জোসনা বেগম, কাউন্সিলর মিনারা বেগম ও এস কে এসের উপজেলা সমন্বয়কারী নজরুল ইসলাম তওফাদার। র‌্যালিটি পৌর চত্ত্বর হয়ে ১১নং ওয়ার্ডে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরে শেষ হয়। কার্যক্রম অংশ হিসেবে ১১ নং ওয়ার্ডে ২৫০টি পরিবারের মাঝে গৃহস্থলি বর্জ্য রাখার কন্টিনার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ