• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :

ইবির দশ শিক্ষার্থী পাচ্ছে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

মুতাসিম বিল্লাহ পাপ্পু, ইবি: মেধার স্বীকৃতি স্বরূপ এবছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থী। প্রতি বছর প্রতেক অনুষদের সর্বোচ্চ নম্বর প্রাপ্তকে এ পদকের জন্য মনোনয়ন দেয়া হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ এর জন্য পাঁচ জন এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬ এর জন্য পাঁচ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই মোট দশ শিক্ষার্থীকে চূড়ান্ত মনোনয়োন দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় একাডেমি শাখা নিশ্চিত করেছে।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫’ এর মনোনিত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ব অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভঅগের মাহমুদুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত লোকপ্রশাসন বিভাগের মোঃ হাফিজুল ইসলাম, ব্যাবসায় প্রশাসন অনুষদে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিমুল রায়, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের মোছাঃ রজবা খানম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের সুমন বিশ্বাস।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬’ মনোনিত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ব অনুষদভুক্ত আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের আতিকুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ সাঈদ আহমেদ, ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মিঠুন বৈরাগী, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের সোহরাব হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত গণিত বিভাগের আব্দুল আলিম।

ইবির ভর্তি ফরমের দাম কমাতে ছাত্রলীগের দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফরমের পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানিয়েছে তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদ জুয়েল রানা হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. শাহিনুর রহমানের সাথে দেখা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা ভর্তি ফরমের পূর্বের মূল্য বহাল রাখার দাবি জনান।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভর্তি ফরমের দাম কমানোর দাব জানিয়েছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সু-দৃষ্টিতে দেখবেন।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘সময়ের সাথে সঙ্গতি রেখেই সকলের সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ভর্তি ফরমের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।’
উল্লেখ্য, এবছর বিশ্ববিদ্যালয় প্রতিটি ইউনিটের ভর্তি ফরমের দাম ৪৫০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করে ৫০০ টাকা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ