• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত-১

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিনারা বেগম (৩৫) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সে। ৭ অক্টোবর শনিবার সকালে রিফাত তেল পাম্পের দক্ষিণে রাস্তার পশ্চিমধারে গোবর শুকাতে যায় সে। সেখানে সকাল ৯.২০ টায় সৈয়দপুরগামী গমভর্তি একটি ট্রাক ঢাকা মেট্রো – ট ১৬০-২৬৭ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপাদিয়ে রাস্তার পাশে খাদে পরে উল্টে যায়। খবর পেয়ে মডেল থানার এস অই সাঈদ ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ট্রাক চালক মানিক ও হেলপার খায়রুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পার্বতীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারিরিক অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছ। তাদের উভয়ের বাড়ি সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মুন্সীপাড়ায় বলে জানা গেছে। লাশ দাফনের জন্য মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ