• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা : মেডিকেল ভর্তি পরীক্ষায় ফলাফল আজ সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এ বছর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম ৪০ নম্বর পেয়েছেন মোট ৪১ হাজার ১৩২ জন ছাত্র-ছাত্রী। এরা সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ কথা জানিয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৯০ এর বেশি নম্বর পেয়েছেন দুজন শিক্ষার্থী। মেধা তালিকায় সর্বশেষ নম্বর ৭০ দশমিক ৫।
দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন তিন হাজার ৩১৮টি। আগামী ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এরপর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজের মোট আসন ছয় হাজার ২২৫টি।
গত শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮২ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এবারই প্রথম দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের ৫ নম্বর কাটা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ