• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

সিসি ডেস্ক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার সকাল ৯টা থেকে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর শুক্রবার।

সোমবার সন্ধ্যায় রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, রুয়েটে প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd– এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইটে দেয়া আছে।

‘ক’ গ্রুপে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ৮১০ টাকা এবং ‘খ” গ্রুপের জন্য ৯১০ টাকা ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করার পরই প্রার্থীরা রুয়েটের ওয়েবসাইট হতে ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ৬ নভেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরে আগামী ১০ নভেম্বর রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯ টা থেকে বেলা ১১ টা এবং ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ৯ টা থেকে দুপুর ১২.১০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রুয়েটের ১৪টি বিভাগে সর্বমোট ১১১৫ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। চলতি শিক্ষা বর্ষে বিভিন্ন বিভাগে ২৪০ টি আসন বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ