• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

নীলফামারীর বিলুপ্ত ছিটমহলে জীবন মানোন্নয়নে অধিবাসী শুমারি

সিসি নিউজ: আনুষ্ঠানিক চুক্তির পর নীলফামারীর ডিমলা উপজেরার বিলুপ্ত ৪টি ছিটমহলের মানুষের জীবন মানোন্নয়নে শুরু হয়েছে অধিবাসী শুমারি কার্যক্রম। পিছিয়ে পড়া এসব নাগরিকের উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া শুমারি কার্যক্রম চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহল স্থল চুক্তির মধ্য দিয়ে ২০১৫ সালের ৩১ জুলাই থেকে নাগরিকত্ব পায় ছিটমহলের মানুষ। এরপর সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন প্রকল্পের ছোঁয়ায় পাল্টে যেতে শুরু করে নীলফামারীর ডিমলার গয়াবাড়ি, টেপাখড়িবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়নের ৪টি বিলুপ্ত ছিটমহল। নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণের পর সেলাই মেশিন বিতরণ, বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শুরু হয়েছে স্কুল, ক্লিনিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাটের উন্নয়ন।
নতুন করে গত ৫ অক্টোবর এসব এলাকায় শুরু হয়েছে অধিবাসী শুমারি কার্যক্রম। পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার প্রাপ্তির আশায় উচ্ছ্বসিত এসব মানুষ।
শুমারিতে যোগ হচ্ছে খানার সংখ্যা, অবকাঠামো, পেশা, শিক্ষা, জমির পরিমাণ, আয়ের উৎসসহ বিভিন্ন মৌলিক বিষয়। এসব তথ্যের উপর ভিত্তি করে তাদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া সহজ হবে।
টেকসই উন্নয়নের লক্ষ্যে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নের মধ্যদিয়ে পিছিয়ে থাকা এসব জনগোষ্ঠী শুধু নাগরিক অধিকারই নয় সকল মৌলিক অধিকার প্রাপ্তিরও অংশীদার হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ