• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুর থানার নতুন অফিসার ইনচার্জের যোগদান

সিসি নিউজ: সৈয়দপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. শাহ্জাহান পাশা যোগদান করেছেন। গত সোমবার তিনি ওই পদে যোগদান করেন। তিনি বিদায়ী ওসি মো. আমিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

সৈয়দপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা বিগত ১৯৯৩ সালের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে মো. শাহজাহান পাশা নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্তব্যরত ছিলেন। এছাড়াও তিনি নীলফামারী সদর থানা, বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব পালন করেন। ওসি শাহ্জাহান পাশার বাড়ি গাইবান্ধা জেলা সদরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ