• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

শুক্রবার দেশ ছাড়ছেন প্রধান বিচারপতি

ঢাকা : অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে আগামীকাল শুক্রবার চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। শুক্রবার বিকেলে অস্ট্রেলিয়ার উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এসময় মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি আগামীকাল বিকেলে অস্ট্রেলিয়ার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন বলে আমি জানি।’
এর আগে আজ সকালে প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে আইন, সংসদ ও বিচারবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল বুধবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, প্রধান বিচারপতির করা বিদেশ যাওয়ার আবেদনপত্রে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ছুটিতে থাকা প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে গত মঙ্গলবার যে আবেদনটি করেছেন, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বঙ্গভবনে যায়।
আগামী ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বাইরে অবস্থানের অনুমতি চেয়ে একটি চিঠি দেন প্রধান বিচারপতি।
গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন। এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি দেশের বাইরে ছুটিতে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ