• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

ফুলবাড়ীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের গৃহ নির্মাণের জন্য এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব অব দিনাজপুর। তারা লায়ন সেবা মাস-২০১৭ এর কর্মসূচী অনুযায়ী ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন ভবনের হলরুমে ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ ভোলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন, লায়ন রেজওয়াদ আহমেদ চৌধুরী রানা, লায়ন মুক্তার পারভেজ খোকন, লায়ন সাহারা খানম গিনি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের এও আব্দুস সবুর সরকার। কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে ক্লাব প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ ভোলা বলেন, বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের বাড়ীঘর ভেঙ্গে গেছে। যারা প্রকৃত গরিব, যারা এখনো বাড়ী ঘর তৈরী করতে পারেন নি তাদের আমরা আর্থিক সহযোগিতা দিচ্ছি। লায়ন্স ক্লাব সব সময় আর্ত মানবতার কল্যাণে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ