• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

কুড়িগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মামলা ও গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে জেলা বিএনপি’র পোষ্টঅফিস পাড়াস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের জাহাজমোড়ে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবার রহমান, পেীর সম্পাদক বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সম্পাদক নাদিম আহমেদ, সহসভাপতি নাসিম পারভেজ তারা, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবু হানিফ বিপ্লব, ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মামলা ও গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ