বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন; মধুপুর ইউপির উত্তর বাওচন্ডির নসিমুদ্দিনের ছেলে শফিউল ইসলাম(৬২), শফিউল ইসলামের ছেলে শাকিরুল ইসলাম(২৮), একই এলাকার এজাবুদ্দিনের ছেলে সাহেদ আলি(৪৫),গোপিনাথপুর ইউপির আঃ জলিলের ছেলে ইউনুস আলি (৩৮) ও একই এলাকার আনছার আলি ছেলে স্বাধিন মিয়া (৪০)। এদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় নারী শিশু ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, গোপন সংবাদের ভিক্তিতে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে জুয়াড়ীর জরিমানা
রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৬ জুয়াড়ীর ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার(১৪অক্টোবর)দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিট্রেট ও বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক এ রায় দেন।
এরা হলেন, উপজেলার গোপিনাথপুর ইউপির রিপন রায়(৩০), রতন রায়(২৭), পরিতোষ চন্দ্র দাস(২৬), মোকাদ্দেস আলি(৩২), মোকসেদুল হক(৩৬) ও মাহবুবার রহমান(৩০)।
বদরগঞ্জ থানা পুলিশ শুক্রবার (১৩অক্টোবর) রাতে তাদেরকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।