• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে নভোএয়ার

সিসি ডেস্ক: সর্বনিম্ন ১,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কক্সবাজার ভ্রমণের আকর্ষনীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৬টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ১০টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ার এর এই প্যাকেজে  ভ্রমণ করতে পারবেন। এ অফারটি ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত চলবে।
সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, প্রাসাদ প্যারাডাইজ, সিগাল হোটেল, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, সাম্পান রিসোর্ট, রয়েল টিউলিপ এবং নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।
ব্যাংকগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক এর কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ